জয় হাতছাড়া মোহামেডানের, শীর্ষে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমান দিয়াবাতের গোলে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সাদা-কালোরা। তবে ৭৬

2026-10-21T00:04:30+00:00
2026-10-21T00:04:30+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
খেলা
জয় হাতছাড়া মোহামেডানের, শীর্ষে বসুন্ধরা কিংস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০৪ এএম 
ছবি : সংগৃহীত
এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমান দিয়াবাতের গোলে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সাদা-কালোরা। তবে ৭৬ মিনিটে ইয়োহান মাবিদার দৃষ্টিনন্দন ওভারহেড কিকের কাছে হার মানে তাদের রক্ষণ। তাতে ফেডারেশন কাপের ম্যাচে পিডব্লুডির সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে।

অন্যদিকে জয়ের ধারায় থেকে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বসুন্ধরা কিংস। সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্রীড়া সংঘের লড়াই শেষ হয়েছে ২-২ গোলে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের এক নম্বরে বসুন্ধরা কিংস। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে মোহামেডান। ফলে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোয় কিছুটা চাপে পড়েছে সাদা-কালো শিবির।

মানিকগঞ্জের শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বসুন্ধরা কিংস। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে দ্রুতই গোলের সুযোগ তৈরি করে তারা। ১৭ মিনিটে বক্সের মধ্যে রবসনকে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। রেফারি আলমগীর সরকার পেনাল্টির নির্দেশ দিলে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন। ১৮ মিনিটে তার নেওয়া স্পটকিকে এগিয়ে যায় দলটি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়িয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস। রাকিব হোসেনের শট ফিরিয়ে দিয়েছিলেন সিটি ক্লাবের গোলরক্ষক ইসহাক আকন্দ। তবে ফিরতি বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে হেডে জাল খুঁজে নেন এমেকা ওগবুগ। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। পুরো সময়ের পারফরম্যান্সে তিন পয়েন্ট তুলে নিয়ে গ্রুপের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা কিংস।

এদিকে মুন্সীগঞ্জের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লিউডি বিপক্ষে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল মোহামেডান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি তারা। লক্ষ্যে ছয়টি শট নিয়েও গোলশূন্য থাকতে হয় সান্তিয়াগো ভারেলার দলকে। দ্বিতীয়ার্ধে অবশ্য আর অপেক্ষা করতে হয়নি সাদা-কালোদের। ৬১ মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদের বাড়ানো লম্বা পাস পেয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন সুলেমান দিয়াবাতে। তার গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল মোহামেডানের সামনে।

তবে শেষ পর্যন্ত সেই সুবিধা ধরে রাখা যায়নি। ৭৬ মিনিটে অসাধারণ এক ওভারহেড কিকে মোহামেডানের জাল কাঁপান ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদা। দৃষ্টিনন্দন গোলটিতে সমতায় ফেরে পিডব্লিউডি, আর বদলে যায় ম্যাচের হিসাব।

গোল হজমের পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে আক্রমণে ফেরে মোহামেডান। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল আদায় করতে পারেনি তারা। ফলে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।

অন্য দিকে দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াইয়ে ২-২ গোলে ড্র হয়। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা। 

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   জয়  হাতছাড়া  মোহামেডান  শীর্ষে বসুন্ধরা কিংস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: