বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রফতার করা হয়েছে। বুধবার

2026-10-21T15:38:38+00:00
2026-10-21T15:38:38+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম 
গ্রেফতার সাইমন। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রফতার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমানের নির্দেশনায় এস আরবির সহায়তায় থানা পুলিশ ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর লম্পট ছেলে সাইমনের (২৩) বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 


মামলা সূত্রে জানা গেছে, উপজেলার  বালীপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী তরুণী রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পায়ে খোঁজাখুঁজির এক পর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় লম্পট সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সাইমন দৌড়ে পালিয়ে যায়। 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে এবং মামলা নিয়ে দ্রুত সময়ের মধ্যে ঢাকার আশুলিয়া থেকে আসামিকে গ্রেফতার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   বানারীপাড়া  প্রতিবন্ধী তরুণী  ধর্ষণ  আশুলিয়া  ধর্ষক  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: