চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ আর মিলনমেলা শেষে চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। এর মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয়

2026-10-21T18:40:45+00:00
2026-10-21T18:40:45+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম 
বেলা ৩টা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন। ছবি : সময়ের আলো
পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ আর মিলনমেলা শেষে চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। এর মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বুধবার (২১ অক্টোবর) বেলা ৩টা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন। দেবী দুর্গাকে বিদায় জানাতে তেল-সিঁদুর পরিয়ে এবং পান-মিষ্টি মুখে দিয়ে সৈকতে ভিড় করেন হাজারো ভক্ত-অনুরাগী। নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিসর্জনস্থল পরিণত হয় মিলনমেলায়।

বুধবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয় পতেঙ্গার বিসর্জনস্থলে। এ ছাড়া নগরীর অভয়মিত্র ঘাট, কালুরঘাট ও উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। নগরীর বাইরের বিভিন্ন এলাকায় বড় বড় দীঘিতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ বলেন, নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে বুধবার বিকেলে প্রতিমা আনা হয় বিসর্জনস্থলে। এরপর শুরু হয় বিসর্জন কার্যক্রম। রাতেও প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চট্টগ্রাম  প্রতিমা বিসর্জন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: