বিজয়া দশমীতে ঘাঘর নদীতে শত বছরের নৌকাবাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

দুর্গাপূজার বিজয়া দশমীর আনন্দে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত

2026-10-21T21:04:58+00:00
2026-10-21T21:04:58+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিজয়া দশমীতে ঘাঘর নদীতে শত বছরের নৌকাবাইচ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম 
বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার মানুষ। ছবি : সময়ের আলো
দুর্গাপূজার বিজয়া দশমীর আনন্দে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘাঘর নদীতে এ আয়োজন চলে। বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার মানুষ।

স্থানীয়দের ভাষ্য, শত বছরেরও বেশি সময় ধরে বিজয়া দশমীর দিনে কোনো ব্যক্তি বা সংগঠনের আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট ও বরিশাল থেকে দর্শকেরা এ আয়োজন উপভোগ করতে আসেন। এবারের বাইচে অংশ নেয় ১৪টি বাচারি নৌকা।

বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের কাছে এ নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যের এক বিশেষ আকর্ষণ। প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকেন স্থানীয় বাসিন্দারা। জীবিকার প্রয়োজনে গ্রামের বাইরে থাকা কোটালীপাড়ার অনেক মানুষও পরিবার নিয়ে এ সময় গ্রামে ফেরেন। নৌকাবাইচ ঘিরে তাঁদের মধ্যে তৈরি হয় আনন্দমুখর মিলনমেলা।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, কথিত আছে, প্রায় দেড়শ বছর আগে যশোরের এক বিচারপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে ঘাঘর নদীতে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর এখানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এতে কোটালীপাড়ার সব ধর্মের মানুষ অংশ নেন।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, নদী, খাল ও বিলে ঘেরা কোটালীপাড়ার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে নৌকাবাইচ হয়ে আসছে। এসব আয়োজনের জন্য আলাদা করে কাউকে উদ্যোগ নিতে হয় না, এমনকি বিজয়ীদের পুরস্কারও দেওয়া হয় না। কোটালীপাড়ার এই নৌকাবাইচ ব্যতিক্রমী ঐতিহ্য। ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বিজয়া দশমী  ঘাঘর নদী  শত বছরের নৌকাবাইচ  গোপালগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: