আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানির নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার সমঝোতা স্মারক অগ্রাধিকার ভিত্তিতে স্বাক্ষরের নির্দেশ দিয়েছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ

2026-10-22T21:51:32+00:00
2026-10-22T21:53:09+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
জাতীয়
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানির নতুন সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫১ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৯:৫৩ পিএম
হুমায়ুন কবির ও আহমেদ আত্তাফ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার সমঝোতা স্মারক অগ্রাধিকার ভিত্তিতে স্বাক্ষরের নির্দেশ দিয়েছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান। এ সমঝোতার ফলে আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বিশেষ গুরুত্ব পায় জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হুমায়ুন কবির। 

এ সমঝোতার ফলে সরকারি পর্যায়ে ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


এ ছাড়া, শোধনাগার নির্মাণ, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশে কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। 

জ্বালানি খাতে বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় কর্মসূচি চালুতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। এর মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে দক্ষতা ও স্বনির্ভরতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে বাংলাদেশের কৃষি খাতের চাহিদা পূরণে সার আমদানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হুমায়ুন কবির। এর প্রেক্ষিতে এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 

পাশাপাশি আলজেরিয়ার বস্ত্রশিল্প পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা চেয়েছেন তিনি। ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আহমেদ আত্তাফ।

দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নিয়মিত পররাষ্ট্র দফতর পর্যায়ের আলোচনা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তারা। পরবর্তী পররাষ্ট্র দফতর পর্যায়ের আলোচনা শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বৈঠকে জানানো হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   আলজেরিয়া  এলএনজি  এলপিজি  আমদানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: