পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৭৫ বছর বয়সী প্রধান আসামি গ্রেফতার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ৭৫ বছর বয়সী প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে

2026-10-22T22:54:12+00:00
2026-10-22T22:54:12+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৭৫ বছর বয়সী প্রধান আসামি গ্রেফতার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম 
আব্দুল খালেক। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ৭৫ বছর বয়সী প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল খালেক বোকারবাইদ নতুন বাজার এলাকার মৃত বসু চকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার সময় প্রতিবেশী আব্দুল খালেক শিশুটিকে কলা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। আসার আগে শিশুটি মাকে জানিয়েছিল, দাদা খালেক তাকে কলা দেবে বলে ডেকেছেন।

একপর্যায়ে শিশুটির মা খালেকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান। পরে টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুকে পোশাক খোলা এবং খালেককে ধর্ষণচেষ্টারত অবস্থায় দেখে ফেলেন। এসময় দরজার ছিটকিনি আটকে দেওয়ার চেষ্টা করলে, অভিযুক্ত খালেক জোরপূর্বক পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় আব্দুল খালেককে আসামি করে মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকরাইদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, মামলা আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মধুপুর  টাঙ্গাইল  পাঁচ বছরের শিশু  ধর্ষণচেষ্টা  প্রধান আসামি গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: