কেরানীগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডালিয়া আক্তার (৪৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির উদ্দেশ্যে ফ্ল্যাটে

2026-10-25T18:33:23+00:00
2026-10-25T18:33:48+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় গ্রেফতার ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৬:৩৩ পিএম
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডালিয়া আক্তার (৪৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির উদ্দেশ্যে ফ্ল্যাটে প্রবেশের পর বাধার মুখে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকার একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন অভিযুক্তরা। এ সময় ফ্ল্যাটে থাকা ডালিয়া আক্তার বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে প্রথমে আশিক ও আলমগীরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনিককে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা ও জুতা উদ্ধার করা হয়েছে।

নিহত ডালিয়া আক্তার বাস্তা ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়। রোববার গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্যও আদালতে আবেদন করেছে পুলিশ। একই সাথে মামলাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কেরানীগঞ্জ  শিক্ষিকা হত্যা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: