গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশের বিদ্যুৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে

2026-10-27T15:05:59+00:00
2026-10-27T15:05:59+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
জাতীয়
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশের বিদ্যুৎ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম 
ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপনের প্রক্রিয়া চলছে। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। তবে তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।  

এদিকে, জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা কাজ চালিয়ে যাচ্ছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপনের প্রক্রিয়া চলছে। 


বর্তমানে দেশের বিদ্যুতের জাতীয় গ্রিড ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, হঠাৎ এই বিপর্যয়ের পরও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল ও স্বাভাবিক রয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   গ্রিড বিপর্যয়  ঢাকা-চট্টগ্রাম  বিদ্যুৎ  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: