রা‌তে ঢাকা পৌঁছাবেন চীনা মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বিপক্ষীয় সফরে আজ (৩ নভেম্বর) রা‌তে ঢাকায় পৌঁছাবেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার

2026-11-03T19:53:56+00:00
2026-11-03T19:53:56+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
রা‌তে ঢাকা পৌঁছাবেন চীনা মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম 
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং । ছবি : সংগৃহীত
দ্বিপক্ষীয় সফরে আজ (৩ নভেম্বর) রা‌তে ঢাকায় পৌঁছাবেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্রের বরাতে জানা যায়, তিন দিনের সফ‌রে আজ রা‌ত ১১টায় ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং -এর।

সফরসূচি অনুযায়ী আরও জানা যায়, বুধবার (৪ নভেম্বর) লিউ হাইশিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া তিনি জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।

প‌র‌দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বিরের দেওয়া ব্রেকফাস্টে অংশ নে‌বেন লিউ হাইশিং। প‌রে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হ‌বে। এ ছাড়া, ঢাকার মাতুয়াইলের এক‌টি চ্যারিটি স্কুলের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার কথাও র‌য়ে‌ছে চীনা এই মন্ত্রীর।

‌তিন দি‌নের সফর শে‌ষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে লিউ হাইশিং -এর।


উল্লেখ্য, লিউ হাইশিং -এর পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রা‌ত  ঢাকা  পৌঁছাবেন  চীনা  মন্ত্রী  রাষ্ট্রপতি  প্রধানমন্ত্রী  সঙ্গে  সাক্ষাৎ  কাল  লিউ হাইশিং  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: