২০২৭ সালের দুই ঈদেও মিলবে টানা ছুটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় পবিত্র ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি

2026-11-04T18:25:38+00:00
2026-11-04T18:27:22+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
জাতীয়
২০২৭ সালের দুই ঈদেও মিলবে টানা ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় পবিত্র ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি থাকবে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে ২ দিন।

বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ফলে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিনদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছয় দিন ছুটি পাওয়া যাবে।

নতুন ছুটির তালিকায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। পাশাপাশি মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।


সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ২০২৭ সাল  দুই ঈদ  টানা ছুটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: