দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি, প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ

মেহেরপুর প্রতিনিধি

জাতীয়

নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতারজাতীয় পর্যায়েরসেরা ৪০ জন খেলোয়াড়ের তালিকায় প্রথম স্থান (কাবাডি) অর্জন করেছে মেহেরপুরের কৃতি সন্তান মীর সাফি আল

2026-11-05T20:42:38+00:00
2026-11-05T20:43:53+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি, প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৮:৪৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে দেশ সেরা কাবাডি খেলোয়াড়ের সনদ গ্রহন করছে মীর সাফি আল হুদ । ছবি : সময়ের আলো
নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের সেরা ৪০ জন খেলোয়াড়ের তালিকায় প্রথম স্থান (কাবাডি) অর্জন করেছে মেহেরপুরের কৃতি সন্তান মীর সাফি আল হুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেই কৃতিত্ব অর্জনের সনদ গ্রহন করেন দেশ সেরা এই কাবাডি খেলোয়াড়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে তিনি নতুন কুঁড়ি সিজন-১ এর বিজয়ী খেলোয়াড়দের মাঝে সনদ বিতরণ করেন। 

মীর সাফি আল হুদ মেহেরপুরের গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীর সাইফুল ইসলামের একমাত্র ছেলে। মফস্বল থেকে উঠে এসে জাতীয় মঞ্চে জায়গা করে নেওয়ায় জেলা ক্রীড়াঙ্গণে নতুন পরিচিতি পেয়েছেন তিনি।

সনদ গ্রহণের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে সাফি আল হুদ বলেন, মেহেরপুর থেকে প্রায় এক বছর আগে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার এই যাত্রা শুরু হয়। এই যাত্রায় আমার বাবা-মাসহ সকলেই সবসময় আমার পাশে ছিলেন। মেহেরপুরের মতো একটি জায়গা থেকে জাতীয় পর্যায়ে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি সকলের দোয়া চাই।


এদিকে, জেলা স্টেডিয়ামে প্রবেশ করেই শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিক্ষার্থীসহ ক্রীড়াবিদেরা। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়াম জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   দেশ সেরা  কাবাডি  খেলোয়াড়  মীর সাফি  প্রধানমন্ত্রী  হাত থেকে  সনদ  গ্রহণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: