প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
গ্রাফিক : সময়ের আলো দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯ জন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯৮৮ জন শনাক্ত হয়েছেন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
সময়ের আলো/জেডি