দ্রুতই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পোশাকশ্রমিকদের জন্য দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে

2026-11-17T14:27:22+00:00
2026-11-17T14:27:22+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
দ্রুতই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
পোশাকশ্রমিকদের জন্য দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকার নজরদারি করছে।

এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। কোথাও কোথাও সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।


ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ চুক্তি নবায়নে প্রস্তুত থাকলেও ভারতের পক্ষ থেকে নতুন কোনো অগ্রগতি জানানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে চুক্তি নবায়নের সম্ভাবনাও দেখছেন না তিনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এ ছাড়া গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনো ধরনের সহিংসতা বরদাশত করবে না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যথাসম্ভব কম বলপ্রয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দ্রুত  পোশাকশ্রমিক  নতুন  মজুরি  ঘোষণা  তথ্য  উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: