প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:০৬ পিএম
সংগৃহীত ছবি দেশের বাজারে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো কমল স্বর্ণের দাম।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে নতুন এই দর কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও