‘রামায়ণ’ নিয়ে আপত্তি হিন্দু পরিষদের

আনন্দ সময় ডেস্ক

মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। কিন্তু সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এতে রাবণকে মহিমান্বিত

2026-11-22T23:44:18+00:00
2026-11-22T23:44:18+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
‘রামায়ণ’ নিয়ে আপত্তি হিন্দু পরিষদের
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। কিন্তু সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এতে রাবণকে মহিমান্বিত করে উপস্থাপন এবং মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের কাহিনি বিকৃত করার অভিযোগ তুলেছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটি সিনেমাটির প্রদর্শনী বন্ধের পাশাপাশি সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে।

ভিএইচপির অভিযোগ, সিনেমায় অহল্যার শাপমুক্তি, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেওটের ভক্তির মতো গুরুত্বপূর্ণ ঘটনা উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সংগঠনটির দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রামায়ণ  আপত্তি  হিন্দু পরিষদ 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: