নিজের গান সংরক্ষণের উদ্যোগ জেমসের

আনন্দ সময় প্রতিবেদক

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। চার দশকের বেশি সময় ধরে নিজের গান ও পরিবেশনা দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন।

2026-11-22T23:46:58+00:00
2026-11-22T23:46:58+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিজের গান সংরক্ষণের উদ্যোগ জেমসের
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম 
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। ছবি : সংগৃহীত
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। চার দশকের বেশি সময় ধরে নিজের গান ও পরিবেশনা দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। তার জনপ্রিয় গানগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন এই সংগীতশিল্পী। এ লক্ষ্যে গড়ে তুলছেন ‘জেমস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। গান সংরক্ষণের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনাও রয়েছে এই ফাউন্ডেশনের।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, বেশ কিছু দিন ধরেই ফাউন্ডেশনটি গড়ে তোলার পরিকল্পনা করছেন জেমস। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বছরের শুরুতে ‘জেমস ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রবিন বলেন, দেশের মানুষ নগরবাউল জেমসকে যে ভালোবাসা দিয়ে আসছেন, সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেমসের গানগুলো যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম সেগুলো উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনাও রয়েছে। 

আশির দশকের শুরুতে চট্টগ্রামের ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরবর্তীতে ‘নগরবাউল’ পরিচয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ‘মা’, ‘বাবা’, ‘দুষ্টু ছেলের দল’সহ অসংখ্য গানের মাধ্যমে শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই শিল্পী। চার দশকের বেশি সময় পার করেও মঞ্চে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখনও দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত গান পরিবেশন করছেন তিনি। 

জেমসের সংগীতকর্ম সংরক্ষণ এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ‘জেমস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগকে তাই তার সংগীত জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গান সংরক্ষণ  উদ্যোগ  জেমস 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: