জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি

তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জ

প্রথম পাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। আওয়ামী লীগের ব্যানারে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:41:59+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
প্রথম পাতা
জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি
সাক্ষাৎকার : সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান
তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১২:৪১ এএম  (ভিজিট : ৭৮৬)
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। আওয়ামী লীগের ব্যানারে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন। সময়ের আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্ররাজনীতির সময় থেকে ইচ্ছে জাগে মানুষের কল্যাণে কাজ করার। সে ইচ্ছে মহান আল্লাহ পূরণ করেছেন। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিচ্ছি, তাতেই আমার তৃপ্তি।
ছাত্রাবস্থাতেই তার রাজনীতি শুরু। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হয়ে করেছেন ছাত্ররাজনীতি। ছাত্রজীবন শেষ করে যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। যা আজ পর্যন্ত চলমান রয়েছে। মানুষের কল্যাণে কাজ করতে গড়ে তুলেছেন জিকে ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশ ও বিদেশে পরিচিতি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটি অল্প সময়ের হলেও কাজকর্মে সুনাম অর্জন করেছে দ্রæত সময়ের মধ্যে। ফাউন্ডেশনের উদ্যোগে জালমাছমারীতে নির্মাণ করেছেন একটি বিশাল ঈদগাহ। নিয়মিত দিয়ে যাচ্ছেন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানসহ বিভিন্ন আসবাবপত্র। নজরুল ইসলাম আরও জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ থেকেই জিকে ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ দিয়ে সহায়তা করে আসছেন। এ ছাড়া শতাধিক অসহায় মানুষকে দেশের বিভিন্ন নামিদামি হাসপাতালে নিয়ে অপারেশনসহ সব খরচ চালিয়ে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে এনেছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর হতে একটি আধুনিক; মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত উপজেলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের অভাব ও বিপদে সরকারি তহবিলের দিকে তাকিয়ে থাকেন না। পরিষদে কেউ সাহায্য চাইতে আসলে খালি হাতে ফিরতে হয় না।
তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথম উদ্যোগ নেন উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ করার। সে লক্ষ্যে উপজেলায় যেসব এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা ছিল তা শনাক্ত করে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র মানুষসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দেখা করে তাদের সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। বেকার নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ, মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী নিয়মিত উঠান বৈঠকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণার কাজ চলছে। চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে তাদের জন্য কাজ শুরু করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া প্রতিবছর জালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শিশুকে নতুন বছরে নতুন পোশাক দেওয়া হয়। শিবগঞ্জ পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়াও উপজেলার সব মুক্তিযোদ্ধাদের জিকে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বিশেষ সম্মান জানানোরও ব্যবস্থা করা হয়েছে। ১৮ ডিসেম্বর তার ধারাবাহিতকায় সম্মাননা দেওয়া হয়।



Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: