ধনী গরিবের বৈষম্য দূরীকরণে জাকাত

ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ

ইসলামের আলো

জাকাত ইসলামের মৌলিক পাঁচ ভিত্তির অন্যতম। এটি অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ধর্মীয় বিধান পালনের পাশাপাশি ব্যক্তির নিজ জীবনের কল্যাণের সঙ্গে

2019-05-17T00:00:00+00:00
2019-05-17T00:00:00+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
ইসলামের আলো
ধনী গরিবের বৈষম্য দূরীকরণে জাকাত
ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০১৯, ১২:০০ এএম 
জাকাত ইসলামের মৌলিক পাঁচ ভিত্তির অন্যতম। এটি অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ধর্মীয় বিধান পালনের পাশাপাশি ব্যক্তির নিজ জীবনের কল্যাণের সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য মানুষের জীবনের জন্য কল্যাণকর একটি বিধান। এর মাধ্যমে জাগতিক যে মূল উদ্দেশ্যটি হাসিল হয় তা হলো ধনী-গরিবের বৈষম্য দূর করে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সমাজ বিনির্মাণ।
ধনী-গরিবের মাঝে বৈষম্য দূরীকরণে জাকাত কীভাবে কাজ করে?
প্রথমত : সোনা, রূপা এবং সঞ্চিত অর্থের জাকাতের ক্ষেত্রে সমাজের সুবিধাভোগীদের আধিক্যতা গুরুত্ব পাবে। (ইউসুফ আল-কারদাভি, ফিকহুজ জাকাত) সেখানে সর্বনিম্ন নিসাবের পরিমাণ অর্থ সম্পত্তি
থাকলেই তাকে জাকাত আদায় করতে হবে। বর্তমান পরিস্থিতিতে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য সীমারেখার কথা চিন্তা করে রূপার দামকেই প্রাধান্য দিয়ে কার ওপর জাকাত ফরজ তা ধরলে জাকাত প্রদানকারীর সংখ্যা যেমন বাড়বে তেমনি বেশি সংখ্যক গরিবরা উপকৃত হবে।
দ্বিতীয়ত : ফসলের জাকাত উপেক্ষা করার কারণে এর সুফল থেকে আমরা বঞ্চিত হই। আমাদের মতো কৃষি প্রধান দেশে কৃষি পণ্যের যথাযথ জাকাত আদায় করতে পারলে জাকাত সুবিধাভোগীদের সংখ্যাধিক্যতা বেড়ে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থার প্রবর্তন করা সম্ভব।
তৃতীয়ত : জাকাত আদায় ও বণ্টনের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে দুটি কাজ করতে হবেÑ (১) জাকাত আদায় করতে হবে সমষ্টিগতভাবে। যা সত্যিকার অর্থে দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে। (২) জাকাত বণ্টনের সময় মৌলিক চাহিদার পূরণের পাশাপাশি টেকসই কিছু করা দরকার। যেমন হতে পারে কাউকে একটা ভ্যান বা রিকশা কিনে দেওয়া, ছোট চায়ের স্টল করে দেওয়া ইত্যাদি।
চতুর্থত : ব্যক্তি পর্যায়ে জাকাত আদায় ও বণ্টনের চেয়ে বরং রাষ্ট্র কিংবা প্রাতিষ্ঠানিকভাবে সামষ্টিক উপায়ে হলে সত্যিকার সুফল পাওয়া সম্ভব হবে। সে ক্ষেত্রে নগদ সাহায্যের পাশাপাশি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং কর্মসংস্থান ও পুনর্বাসনের কাজে জাকাতের অর্থ কার্যকরী উপায়ে ব্যবহার করা সম্ভব হবে।
পঞ্চমত : রাষ্ট্র কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগের অনুপস্থিতিতে গ্রাম-গঞ্জের মানুষরা যদি একত্রে মিলে উদ্যোগ গ্রহণ করে সেটিও ফলপ্রসূ ও কার্যকরী হতে পারে।
ষষ্ঠত : জাকাত প্রদানের ক্ষেত্রে অন্যদের পাশাপাশি কর্মক্ষম কিন্তু কর্মহীন ব্যক্তিদেরকে চিহ্নিত করে শিক্ষা-প্রশিক্ষণের মাধ্যমে কাজের ব্যবস্থা করা কিংবা প্রয়োজনে মূলধন দিয়ে ব্যবসার সুযোগ করলে সে এবং তার অধীনস্থরাও উপকৃত হবে এবং অর্থনৈতিক দৈন্য থেকে সমাজ ব্যবস্থা মুক্তি পাবে।
পরিশেষে বলব, বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমাদের দেশে যে পরিমাণ অর্থ শুধুমাত্র ব্যাংকগুলোতে সঞ্চিত অবস্থায় আছে তা থেকে যদি যথাযথভাবে আদায় ও বণ্টন করা সম্ভব হতো তাহলে আগামী দশ বছরের মধ্যে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। প্রায় ৩০ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। গবেষণায় আরও দেখা গেছে, জাকাতের ফলে ধনী-দরিদ্রের আয়ের পার্থক্য ৯ থেকে ৬.৫
গুণ কমে যায়। ফলে ধনী-গরিবের বৈষম্য দূরীকরণে জাকাতের যথাযথ আদায় এবং সুষম বণ্টন খুবই প্রয়োজন।

Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: