গাইবান্ধায় ইউপি ভোটে উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার

2021-11-28T11:58:03+00:00
2021-11-28T12:00:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ইউপি ভোটে উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ নভেম্বর, ২০২১, ১১:৫৮ এএম   (ভিজিট : ৫৭২)
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নের ভোটাররা। রোববার (১৮ নভেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম তিন ঘণ্টা শান্তিপূর্ণভাবেই কেটেছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের ভাল উপস্থিত দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

মধ্য অগ্রহায়ণে উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। তবে ভোটের উত্তাপ শীতকেও হার মানিয়েছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্র ভিড় জমিয়েছেন ভোটাররা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ও পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। সকাল ৮টায় ১৯টি ইউনিয়নের ১৮৬টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে শুধু পলাশবাড়ীর মহদিপুর ইউনিয়নের ১২টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে এবং বাকি ১৭৪টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

প্রিজাইডিং কর্মকর্তারা জানায়, সকাল থেকেই নারী ভোটাররা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে নারী ভোটারদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ভোটারদেরও ভোট দিতে দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সব জায়গায় শান্তিপূর্ণ ভোট চলছে; এখনো কারও কোনো অভিযোগ পাইনি। লাইনে ভোটারদের উপস্থিতিও ভাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে, উৎসবের আমেজে ভোট হবে বলে আশা করছি।’

আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরে পুলিশ এবং আনসার সদস্যদের দেখা যায়। এবার পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৬৪৭ জন। এরমধ্যে পুরুষ ৬১ হাজার ১৮ ও মহিলা ৬৪ হাজার ৬২৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬০টি। 

ভোটগ্রহণের জন্য ৬০ জন প্রিসাইডিং অফিসার ও ৩৬৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪২৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। এ নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন এবং মহিলা ১ লাখ ৫৭ হাজার ৪৬০ জন। ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২৬ জন প্রিসাইডিং অফিসার, ৮৮২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৭৮৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষতি মহিলা সদস্য পদে ২১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে প্রতিটি ইউনিয়নে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ, গ্রাম পুলিশ, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এফএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: