ভালোবাসা দিবসে ‘বুবুজান’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ভালোবাসা দিবস উপলক্ষে মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘বুবুজান’ মুক্তি পাচ্ছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে

2023-02-04T00:53:30+00:00
2023-02-04T00:53:30+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
ভালোবাসা দিবসে ‘বুবুজান’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৩ এএম 
ভালোবাসা দিবস উপলক্ষে মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘বুবুজান’ মুক্তি পাচ্ছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

সিনেমাটি নিয়ে মাহি বলেন, বুবুজান খুব সুন্দর একটি সিনেমা। খুব ভালো অভিনয় করেছে শান্ত খান। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক পছন্দ করবে।

সিনেমায় নিজের চরিত্র নিয়ে শান্ত খান বলেন, এতে আমাকে বোনের জন্য পাগল এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। যে কিনা বোনের সবকিছু করতে পারে। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টিও উঠে আসবে। এ সিনেমায় আমার একটি লুক অনেক আগেই প্রকাশ পেয়েছে, যা সবাই ইতিবাচকভাবে নিয়েছে। এটুকু বলতে পারি দারুণ জমজমাট একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, গল্প হচ্ছে এ সিনেমার প্রাণ। সবাই যার যার জায়গা থেকে ভালো অভিনয় করেছে। নতুন এক মাহিকেই দেখতে পারবে দর্শক। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৭ তারিখ দর্শক সিনেমাটি দেখতে পারবে।



  বিষয়:   বুবুজান 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: