নতুন বছরে বিয়ের পিঁড়িতে রাকুল প্রীত

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই বেজে উঠছে। এবার ছাদনাতলায় রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। ফেব্রুয়ারি মাসেই

2024-01-01T16:17:40+00:00
2024-01-01T16:17:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিনোদন
নতুন বছরে বিয়ের পিঁড়িতে রাকুল প্রীত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:১৭ পিএম 
নতুন বছরে বিয়ের পিঁড়িতে রাকুল প্রীত
নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই বেজে উঠছে। এবার ছাদনাতলায় রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। ফেব্রুয়ারি মাসেই বিয়ে এই দুই বলিউড তারকার। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। 

তবে এবার আর গুঞ্জন নয়, আগামী ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারকাজুটি। সূত্রের খবর, দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। গোয়াতে বসছে বিয়ের আসর।

বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের কথা বছর দুয়েক আগেই সকলকে জানান রাকুলপ্রীত। একে অন্যের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন অভিনেত্রী।

অন্যদিকে, রাকুল ছাড়া যে তার একদিনও কাটে না, সেকথা জানান জ্যাকি ভাগনানি। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।

সময়ের আলো/জিকে
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: