নতুন ঐশ্বরিয়া!

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

এক দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন ওয়ামিকা গাব্বি। ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। গত ২৫ ডিসেম্বর পর্দায়

2024-12-31T05:59:08+00:00
2024-12-31T05:59:08+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
নতুন ঐশ্বরিয়া!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৯ এএম 
নতুন ঐশ্বরিয়া!
এক দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন ওয়ামিকা গাব্বি। ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। গত ২৫ ডিসেম্বর পর্দায় এসেছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’। 

যেখানে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি। বক্স অফিসে যদিও সুবিধা করতে পারছে না ছবিটি। তবে অভিনেত্রী ওয়ামিকা জিতে নিয়েছেন অনেকের মন। ফলে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে জোর চর্চা। কেউ বলছেন, নতুন এক ঐশ্বরিয়া রাই এসেছেন বলিউডে। 

Advertisement
সম্প্রতি ‘বেবি জন’-এর প্রচারণায় বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন ওয়ামিকা। করেছেন ফটোশুটও। কিছু ছবিতে তার চোখের চাহনিতে মুগ্ধ অনুরাগীরা। ঐশ্বরিয়ার তরুণ বয়সের একটি ছবির সঙ্গে ওয়ামিকার ছবি জুড়ে দিয়ে অহরহ পোস্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা রেডিটের মতো সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি নিয়ে ওয়ামিকা কোনো প্রতিক্রিয়া দেননি এখনও। 

ওয়ামিকার জন্ম ভারতের চণ্ডীগড়ে। ওয়ামিকা অভিনয় করেছেন তামিল, তেলেগু, মালয়ালম সিনেমাতেও। বর্তমানে ওয়ামিকার হাতে রয়েছে দুটি তামিল, একটি হিন্দি, একটি পাঞ্জাবি ও একটি মালয়ালম সিনেমার কাজ।

সময়ের আলো/জেডআই

Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: