ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন তিশাসহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে তানজিন তিশা বলেন, কিছু সাংবাদিক ভাইকে বলতে চাই যে যাচাই- বাছাই না করে সত্য- মিথ্যা না জেনে নিউজ করবেন না।
'মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটি পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে মা-বাবা আছে ভাইবোন আছে।'
অভিনেত্রীর কথায়, 'আসলে তাদের ওপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তা হলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন, অনেক নেগেটিভ নিউজ, অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারব।'