নায়িকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

মুম্বাইয়ের কান্দিভালিতে মেট্রো নির্মাণে কর্মরত দুই শ্রমিককে পিষে দেয় মারাঠি সিনেমার অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার সিনেমার

2024-12-30T00:41:35+00:00
2024-12-30T00:41:35+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
নায়িকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ এএম 
নায়িকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
মুম্বাইয়ের কান্দিভালিতে মেট্রো নির্মাণে কর্মরত দুই শ্রমিককে পিষে দেয় মারাঠি সিনেমার অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত। আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।

উর্মিলা ও তার ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়ে গেছেন। বেপরোয়া ও অবহেলায় গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয় কোঠারি এবং তার চালকের বিরুদ্ধে।

Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: