আয়ের শীর্ষে ভারতীয় ৫ সিনেমা

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

বছরজুড়ে বলিউড ইন্ডাস্ট্রি থেকে বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রায় দেড় শতাধিক সিনেমা। যার মধ্যে অনেক সিনেমা ১ হাজার কোটির ক্লাবেও নাম

2024-12-30T02:29:05+00:00
2024-12-30T02:29:05+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
আয়ের শীর্ষে ভারতীয় ৫ সিনেমা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:২৯ এএম 
আয়ের শীর্ষে ভারতীয় ৫ সিনেমা
বছরজুড়ে বলিউড ইন্ডাস্ট্রি থেকে বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রায় দেড় শতাধিক সিনেমা। যার মধ্যে অনেক সিনেমা ১ হাজার কোটির ক্লাবেও নাম লিখিয়েছে।

পুষ্পা টু
২০১৯ সালে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবিটি। যার প্রায় পাঁচ বছর পর এর দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়ে আরও কয়েকগুণ বেশি দাপট দেখাচ্ছে। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমা ইতিমধ্যেই ১৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আরও বেশি আয় করবে এই সিনেমাটি।

‘কল্কি ২৮৯৮ এডি’
মুক্তির পর থেকেই বক্স অফিসে চমক জাগিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এবং প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার কোটির বেশি আয়ের রেকর্ড গড়েছে।

স্ত্রী টু
তবে বক্স অফিসে অন্যরকম এক দাপট দেখিয়েছে ‘স্ত্রী টু’। সবাইকে ছাড়িয়ে গেছে এই ছবিটি। ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে ব্যবসা করেছে এই সিনেমা। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী ৮৭৫ কোটি রুপি আয় করেছে।

ফাইটার
চলতি বছর ‘ফাইটার’ ছিল বছরের প্রথম বলিউড হিট। দীপিকা পাডুকোন এবং হৃত্বিক রোশন অভিনীত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি রুপি আয় করেছে।

শয়তান
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখিয়েছে বিকাশ বেহেল পরিচালিত সিনেমা ‘শয়তান’। সেই সঙ্গে দর্শক ও চলচ্চিত্র বিশ্লেষকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এই সিনেমা। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় করেছে ২১১ কোটি রুপি।

সময়ের আলো/আরএস/ 

Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: