শোবিজ পাড়ায় আলোচিত ঘটনা

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

বছরের শেষদিকে শিল্পকলা একাডেমিতে নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ-কর্মময় ৮০’ প্রকাশ হয়। বইটির প্রকাশনা উৎসবেই আবুল হায়াত জানান, তিন

2024-12-31T06:06:46+00:00
2024-12-31T06:06:46+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
বিনোদন
শোবিজ পাড়ায় আলোচিত ঘটনা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৬:০৬ এএম 
শোবিজ পাড়ায় আলোচিত ঘটনা
বছরের শেষদিকে শিল্পকলা একাডেমিতে নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ-কর্মময় ৮০’ প্রকাশ হয়। বইটির প্রকাশনা উৎসবেই আবুল হায়াত জানান, তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ফাঁস হয় ‘আলো আসবেই’ নামের এক হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার লক্ষ্যে আওয়ামীপন্থি শিল্পীরা ওই গ্রুপে যুক্ত হন। আলো আসবেই গ্রুপের খবর জানাজানি হওয়ার পর নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ওপর অনাস্থা প্রকাশ করেন শিল্পীদের একাংশ। গঠন করা হয় অন্তর্বর্তী সংস্কার কমিটি। নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করেন সভাপতি অনন্ত হিরা।

বছরের শেষদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী ও অপূর্বকে নিয়ে গুজব ছড়ানো হয় ভারতীয় সংবাদমাধ্যমে। বলা হয়, চঞ্চলকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আর প্রাণনাশের হুমকি পেয়েছেন অপূর্ব। তবে চঞ্চল ও অপূর্ব দুজনেই জানান, খবরটি সত্য নয়।

সেপ্টেম্বরে ওয়েব ফিল্মের প্রচারে লাইভে এসে মিথ্যাচার করায় সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন সাদিয়া।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: