সফিউদ্দীন শিল্পালয়ে ডট আর্টিস্ট গ্রুপের চিত্র প্রদর্শনী

সময়ের আলো অনলাইন

বিনোদন

সফিউদ্দীন শিল্পালয়ে উদ্বোধন হয়েছে ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত 'দ্বিতীয় পর্ব' শিরোনামে এক দলীয় চিত্র প্রদর্শনী।বুধবার (১৯ জুলাই) এ চিত্র প্রদর্শনীর

2023-07-20T02:24:06+00:00
2023-07-20T02:28:56+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সফিউদ্দীন শিল্পালয়ে ডট আর্টিস্ট গ্রুপের চিত্র প্রদর্শনী
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ২:২৪ এএম  আপডেট: ২০.০৭.২০২৩ ২:২৮ এএম
সফিউদ্দীন শিল্পালয়ে উদ্বোধন হয়েছে ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত 'দ্বিতীয় পর্ব' শিরোনামে এক দলীয় চিত্র প্রদর্শনী।

বুধবার (১৯ জুলাই) এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী শহীদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রশিদ আমিন, শিল্পী আলাউদ্দিন আহমেদ, শিল্পী মিন্টু দে ও উপস্থাপক ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিল্পী আরিফুর রহমান তপু।

Advertisement
ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত দলীয়  'দ্বিতীয় পর্ব' চিত্র প্রদর্শনীতে বিশিষ্ট চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ কে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। 

প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ডট আর্টিস্ট গ্রুপের ১৩ জন সদস্য এবং দেশ বরেণ্য ৯ জন চিত্রশিল্পী নিয়ে মোট ২২ জন চিত্রশিল্পী। প্রদর্শনী  চলবে ১৯-২৩ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।  

সময়ের আলো/আরএস/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: