বহুল আলোচিত সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির প্রচারণা উপলক্ষে সোমবার (৯ অক্টোবর) দুপুরে গুলশানের ব্যস্ত সড়কে ছবির পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেতা আরিফিন শুভকে।