ফের শুটিংয়ে পরীমণি

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

‘ডোডোর গল্প’ দিয়ে দীর্ঘদিন পর কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। টানা শুটিং শেষ করার কথা থাকলেও চারদিনের মাথায় অসুস্থ হয়ে হাসপাতালে

2023-10-21T17:39:09+00:00
2023-10-21T17:39:09+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ফের শুটিংয়ে পরীমণি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৫:৩৯ পিএম 
‘ডোডোর গল্প’ দিয়ে দীর্ঘদিন পর কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। টানা শুটিং শেষ করার কথা থাকলেও চারদিনের মাথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এখন অনেকটা সুস্থ হয়ে ফের লাইট-ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন পরী। 

জানা গেছে, শনিবার ( ২১ অক্টোবর)  সকাল থেকে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমণি। একটানা শুটিং মধ্যে কাজটি শেষ হবে এমনটাই চলচ্চিত্র সংশ্লিষ্ট জানান।

পরীমণি বললেন, ‘হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর নানা ভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত। এর মধ্যে আজ থেকে আবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি, এবার একটানা কাজটি শেষ করতে পারব।’

এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

এদিকে নতুন আরও একটি কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন পরী। শুক্রবার রাতে নিজের ফেসবুকে তার ঈঙ্গীত দিয়ে পরী লিখেছেন, ‘আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগ্রই জানাবো সবাইকে।’

সময়ের আলো/এম 
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: