ফের আদরের সঙ্গে পূজা চেরি

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ক্যারিয়ারের স্বল্প সময়ে বেশ কিছু আলোচিত উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। দর্শকের পাশাপাশি নির্মাতাদের কাছে

2023-10-24T20:15:45+00:00
2023-10-24T20:15:45+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
বিনোদন
ফের আদরের সঙ্গে পূজা চেরি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৮:১৫ পিএম 
ক্যারিয়ারের স্বল্প সময়ে বেশ কিছু আলোচিত উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। দর্শকের পাশাপাশি নির্মাতাদের কাছে তার গ্রহণযোগ্যতাও বাড়ছে। চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। একটির শুটিং শেষ হতে না হতেই যুক্ত হচ্ছেন আরেকটি সিনেমায়। এরই ধারাবাহিকতায় নাম লেখালেন ‘দরদিয়া’ নামে নতুন একটি সিনেমায়। সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। নব্বইয়ের দশকের রোমান্টিক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। রোমান্সের পাশাপাশি সিনেমাটিতে থাকবে অ্যাকশনও। সিনেমাটির গল্প নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন পূজা।

এ বিষয়ে পূজা চেরী বলেন, ‘অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হবে এ সিনেমা। চুক্তিবদ্ধ হওয়ার আগে অন্য কোনো সিনেমার গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি। আমি যে চরিত্রটি করব, সেটা দারুণ একটি চরিত্র। ঠিকমতো রূপায়ন করতে পারলে সিনেমাটি সুপারহিট হতে পারে।’ 

এর আগে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। এখনো মুক্তি পায়নি এটি। এ জুটির আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমায়ও পুজার নায়ক আদর আজাদ। 

আদর আজাদের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বাঁধা নিয়ে পুজা বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় যে টিমের সঙ্গে কাজ করছি, এটিও একই টিমের কাজ। এ সিনেমার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিক আদর ভাইয়া।

‘লিপস্টিক’ সিনেমার কাজ শেষ হতে আরো এক সপ্তাহ লাগবে। এরপর ‘দরদিয়া’ সিনেমার বাকি শিল্পী–কলাকুশলী নির্বাচনের কাজ শুরু করবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: