অ্যাওয়ার্ড পেলেন আশিকুজ্জামান টুলু

বিনোদন প্রতিবেদক

বিনোদন

‘শেরে বাংলা ফজলুল হক পীস অ্যাওয়ার্ড-২০২২’ পেলেন নব্বই দশকের অনেক কালজয়ী গানের সুরস্রষ্টা আশিকুজ্জামান টুলু। দেশের সঙ্গীতে অবদান রাখায় তাকে

2023-11-08T16:50:31+00:00
2023-11-08T16:50:31+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
বিনোদন
অ্যাওয়ার্ড পেলেন আশিকুজ্জামান টুলু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৪:৫০ পিএম 
‘শেরে বাংলা ফজলুল হক পীস অ্যাওয়ার্ড-২০২২’ পেলেন নব্বই দশকের অনেক কালজয়ী গানের সুরস্রষ্টা আশিকুজ্জামান টুলু। দেশের সঙ্গীতে অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের অনুভূতিটা অনেক সুন্দর। কারণ যার উপলক্ষে এই অ্যাওয়ার্ড পেয়েছি, তিনি এমন একজন পারসোনালিটি, দেশের জন্য যিনি অনেক অবদান রেখেছেন। তাই এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার জন্য অনেক সম্মানের।’

নতুন প্রজন্মের গান নিয়ে তিনি বলেন, ‘আগের গান ভালো ছিল এখনকার গান ভালো না এই কথাটা সাইকেলের মতো। সবসময়ই এমনটি বলা হয়ে এসেছে। আমরা যখন ইয়ং ছিলাম, তার আগের জেনারেশনও বলতো আমাদের গান ভালো হচ্ছে না। কিন্ত সময়ই আসলে বলে দেয় কোন গানটা ভালো আর কোন গানটা খারাপ। তবে আমি বলতে পারি আমাদের জেরারেশন ভালো কিছু কাজ করেছে বলেই নব্বইয়ের দশকের শ্রোতারা সেই গানগুলো দারুণ এনজয় করেছে। এখনকার জেনারেশনের গান নিয়ে আমি কিছু বলতে পারছি না। তাদের গানের বিচার হবে আগামী বিশ বছর পর। এমনও তো হতে পারে এখনকার গানের ট্রেন্ডাঁই চলবে আগামী বিশ বছর।’ এর আগেও একাধিক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন আশিকুজ্জামান টুল।

আশিকুজ্জামান টুলুর সুরারোপিত জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই দূর পরবাসে, রেশমি জোছনায়, তুমি আমার প্রথম সকাল, মনে করো আমায় খুঁজে পেলে না কোথাও, আমার হৃদয়ে তুমি, পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুকে মরা, আমার জন্য লেখো শুধু একটাই গান, এমন একটা সময় ছিল ও কত রাত কেটে গেছে।

সময়ের আলো/জিকে
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: