শেষ হলো ‘দরদ’র ভারতের শুটিং

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

টানা ২২ দিন পর শেষ হলো শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতীয় অংশের শুটিং। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয়

2023-11-17T16:25:07+00:00
2023-11-17T16:25:07+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
শেষ হলো ‘দরদ’র ভারতের শুটিং
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৪:২৫ পিএম 
টানা ২২ দিন পর শেষ হলো শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতীয় অংশের শুটিং। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন। 

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছে পরিচালক অনন্য মামুন। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘শেষ হলো ‘দরদ’র ভারতের শুটিং। শাকিব ভাইয়ের ‘দরদ’-এ ডুবে থাকা। আমার টিমের কঠোর পরিশ্রম। আর কামাল কিবরিয়া লিপু ভাইয়ের যুদ্ধ।’

শুটিং শেষে পুরো টিম একত্রিত হয়ে কেক কাটার মাধ্যমে তাদের এ যাত্রা শেষ করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে শাকিব খান ও সোনাল চৌহানের একটি ছবি পোস্ট করেছেন নির্মাতা। 

গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ও প্রিয়তমা’ গানে কণ্ঠ দিয়েছিলেন বালাম। এবার ‘দরদ’ সিনেমার ‘এই ভাবাও, এই ভাসাও’  গানটি গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন জাহিদ ইকবাল। এরই মধ্যে ভারতের বেনারসে হয়েছে সেই গানের শুটিং। এরই মধ্যে শুটিং সেটে ধারণকৃত বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে দারুণ রসায়ন চোখে পড়েছে সোনালের।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমা। এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখকে।

‘দরদ’ ছবিটির প্রযোজনায় যৌথভাবে আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় ছবিটি মুক্তি পাবে। একযোগে ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক ও প্রযোজক।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: