বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, একটি টেকসই ভবিষ্যতের জন্য বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

2024-02-10T17:14:46+00:00
2024-02-10T17:17:29+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৪ পিএম  আপডেট: ১০.০২.২০২৪ ৫:১৭ পিএম  (ভিজিট : ৪৮৭)
বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, একটি টেকসই ভবিষ্যতের জন্য বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এ ধরনের প্রাণী সংরক্ষণে সৌদি আরব ও অন্যান্য দেশের সহযোগিতা একটি টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকারের প্রতীক। একসাথে, সমন্বিত প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে, আমরা আমাদের প্রাকৃতিক বিশ্বের জন্য হুমকিস্বরূপ চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারি। পরিবেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি বিশ্বজনীন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মাদানী এভিনিউয়ে আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উদযাপন উপলক্ষে সৌদি সরকারের ক্যাটমস্ফিয়ার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উপলক্ষে ঢাকাস্থ সৌদি দূতাবাস প্রাণীটিকে রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিশেষ হাটা প্রোগ্রামের আয়োজন করে। যেখানে কূটনীতিক, মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা ৭০০ মিটার থেকে ৭ কিলোমিটার হেঁটে যান। পরে পরিবেশমন্ত্রী ও সৌদি আরবের রাষ্ট্রদূত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

মন্ত্রী বলেন, আমাদের মনে রাখা উচিত যে বিপন্ন সব প্রজাতিকে বাঁচানোর লড়াই, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমাদের মূল্যবোধের প্রতিফলন। আসুন আমরা ক্যাটওয়াকের চেতনাকে এগিয়ে নিয়ে যাই মানবতা ও প্রকৃতির মধ্যে সংরক্ষণ এবং সম্প্রীতির জন্য একটি অবিচ্ছিন্ন, স্থায়ী অঙ্গীকার হিসেবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, সৌদি আরবের ‘ক্যাটওয়াক’ আয়োজনের উদ্যোগ জীবনের উদযাপন, কর্মের আহ্বান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: