গুজব প্রতিরোধে সচেতনতা দরকার: পিআইবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গুজব প্রতিরোধে প্রথমত সচেতনতা দরকার বলে মনেকরেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের(আইবিপি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।মঙ্গলবার (১৪ মে ) পিআইবি’র সেমিনার কক্ষে

2024-05-14T16:54:41+00:00
2024-05-14T16:54:41+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
গুজব প্রতিরোধে সচেতনতা দরকার: পিআইবি মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪:৫৪ পিএম 
গুজব প্রতিরোধে সচেতনতা দরকার: পিআইবি মহাপরিচালক
গুজব প্রতিরোধে প্রথমত সচেতনতা দরকার বলে মনেকরেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইবিপি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। 

মঙ্গলবার (১৪ মে )  পিআইবি’র সেমিনার কক্ষে ‘গুজব প্রতিরোধে প্রচারাভিযান: তথ্য, শিক্ষা ও যোগাযোগ উপকরণ পর্যালোচনা বাংলাদেশের তিন জেলায় পরিচালিত গবেষণার তথ্য উপাত্ত উপস্থাপন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। 

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও পিআইবির যৌথ আয়োজনে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

জাফর ওয়াজেদ বলেন, গুজব প্রতিরোধে প্রথমত সচেতনতা দরকার। কারণ সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয় সামাজিক মাধ্যমসমূহে। সামাজিক যোগাযোগ মাধ্যম অসম্পাদিত মাধ্যম। একে সংবাদ মাধ্যম হিসেবে গণ্য করা যায় না। তাই গুজব প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির কারণে শিশুদের সুকুমারবৃত্তি প্রস্ফুটিত হচ্ছে না। স্থানীয় পত্রিকাসমূহ ফ্যাক্টচেক বিষয়টি সম্পর্কে এখনও তেমন একটা অবগত নয়।

মঙ্গলবার (১৪ মে )  পিআইবি’র সেমিনার কক্ষে ‘গুজব প্রতিরোধে প্রচারাভিযান: তথ্য, শিক্ষা ও যোগাযোগ উপকরণ পর্যালোচনা বাংলাদেশের তিন জেলায় পরিচালিত গবেষণার তথ্য উপাত্ত উপস্থাপন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও পিআইবির যৌথ আয়োজনে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।  

গোলটেবিল আলোচনায় সরকারী কর্ম কমিশনের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে আলোচনায় অংশগ্রহণ করেন। 

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিবর্তনশীল। বর্তমান সময়ের মতো ফেক নিউজ,মিস ইনফরমেশন,ম্যাল ইনফরমেশনের মতো শব্দ নতুন সংযোজিত হলেও পূর্বেই সেটা ভিন্ন নামে- যেমন তথ্য ও অপতথ্য নামে পরিচিতি ছিল।  তিনি সংবাদ বলতে অনেকগুলো তথ্যের সমষ্টিকে বুঝিয়েছেন।  এছাড়া তিনি অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে গুজব রটানোর কিছু বাস্তব তথ্য উপস্থাপন করেন।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর অনুষ্ঠান ব্যবস্থাপক সৈয়দ কামরুল হাসান আলোচনায় অংশ নেন। 

তিনি বলেন, গুজব প্রতিরোধে মাল্টিস্টেক হোল্ডার সৃষ্টি করতে হবে। অন্যথায় সমাজে মানুষের ব্যবহার পরিবর্তন হয়ে যাবে।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর কনসালটেন্ট ড. শেখ শফিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, 'সরকারের পাশাপাশি সাকমিডের মত কয়েকটি দায়িত্বশীল সংস্থা যেমন তথ্য মন্ত্রণালয়, পুলিশ, পিআইবি সমাজের নানাস্তরে গুজব প্রতিরোধের জন্য জনঅংশগ্রহণ মূলক নানাবিধ র্কমসূচী গ্রহণ করছে। কয়েকটি দাতা সংস্থাও এ-ব্যপারে তাদের সাহায্যের হাত প্রসারিত করেছে।

গোলটেবিলে পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দীন বলেন, ফেইসবুক,ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমসমূহ মানুষের মনস্তাত্বিক বিশ্লেষণ করে। সেখানে সেভাবে কন্টেন সরবরাহ করে। তাছাড়া মানুষের মনস্তাত্বিক দিক আলোচনা করে বলেন, মানুষ একটি ইতিবাচক দিক শুনতে কিংবা দেখতে চাইলে অন্ততপক্ষে ১৭টি নেতিবাচক বিষয় শুনতে বা দেখতে চাই।

বৈঠকে ঢাকা মেইলের সিনিয়র প্রতিবেদক মো. বুরহানউদ্দীন বলেন, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের ক্ষেত্রে সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য এই মাধ্যমসমূহ ব্যবহারের ক্ষেত্রে ভাষা প্রয়োগ, ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে সংবেদনশীল হওয়া বাঞ্চনীয়। আর ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে উত্তোরণের জন্য সচেতনতার পাশাপাশি,মানসিকতা পরিবর্তন জরুরি।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: