ভারতের আসামে ভয়াবহ বন্যায় ৩৭ জনের মৃত্যু

মুকুল বসু, কলকাতা

আন্তর্জাতিক

ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। ইতিমধ্যে প্রায় ১ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে

2024-06-23T07:37:05+00:00
2024-06-23T07:37:05+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের আসামে ভয়াবহ বন্যায় ৩৭ জনের মৃত্যু
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৭:৩৭ এএম 
ভারতের আসামে ভয়াবহ বন্যায় ৩৭ জনের মৃত্যু
ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। ইতিমধ্যে  প্রায় ১  লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।   

ভয়াবহভাবে বন্যার কবলে পড়েছে আসামের ১৯টি জেলা। গত কয়েক দিনে  বন্যা পরিস্থিতির খানিক উন্নতি হলেও চারিদিকে এখনও শুধুই পানি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের করিমগঞ্জ, কামরূপ, তামুলপুর, হাইলাখণ্ডি। এর মধ্যে করিমগঞ্জের পরিস্থিতি সবথেকে খারাপ। সেখানে প্রায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। 

আসামের প্রায় সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সেই পানি ঝড়ের বেগে বিভিন্ন গ্রামে ঢুকছে। ফলে একের পর এক গ্রাম নদীর পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। 

বন্যার্তদের জন্য  ইতিমধ্যেই ১০০টির বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ১৫ হাজার মানুষ রয়েছেন।  জানা গেছে, আসামের এই ১৯টি জেলায় বাড়ি, গবাদি পশুর বাসস্থান, রাস্তা, সেতু সবই এখন পানির  তলায়। পানি  না কমলে এই ক্ষতি সামলানোর কাজ করা যাবে না বলে মনে করছে প্রশাসন।

সময়ের আলো/আরএস/ 
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: