আল্লাহর ওলিদের দরবার ও সোহবত থেকে দূরে থাকায় উম্মতের দুর্দিন চলছে

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মুফতি আব্দুল হালিম বোখারী বলেছেন, ‘বর্তমানে সমাজে নানা রকম অশান্তি

2019-10-07T00:00:00+00:00
2019-10-07T00:00:00+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলো
আল্লাহর ওলিদের দরবার ও সোহবত থেকে দূরে থাকায় উম্মতের দুর্দিন চলছে
মুফতি আব্দুল হালিম বোখারী
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম 
চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মুফতি আব্দুল হালিম বোখারী বলেছেন, ‘বর্তমানে সমাজে নানা রকম অশান্তি ও অস্থিরতা শুরু হয়েছে। মানুষের মধ্যে হতাশা কাজ করছে। মূলত মানুষ আল্লাহর ওলিদের দরবারবিমুখ ও সোহবত থেকে সরে দাঁড়ানোর ফলে উম্মাহর এমন দুর্দিন চলছে।’। শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ায় সওতুল কোরআন সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পথহারা মুসলিম উম্মাহকে খাঁটি আল্লাহর ওলির সবক হাসিল করে নিজের জীবনকে মূল্যবান করারও আহ্বান জানান।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত সম্মেলন সভাপত্বি করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতি হাফেজ আহমদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী এমপি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া, পটিয়া উপজেলা চেয়ারম্যান জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, মাওলানা আমিনুল হক, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা কারি নুরুল্লাহ, আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী ও মাওলানা কারি আহমদুল হক প্রমুখ।
ইসলামী অর্থনীতিবিদ মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ বলেন, সামগ্রিক জীবনে কোরআন সুন্নাহর পদাঙ্ক অনুসরণ করতে পারলে প্রীতিময় সুন্দর সমাজ গঠন হবে। মুসলিম উম্মাহ কোরআনের সঙ্গে সুসম্পর্ক করলে পরকালে অকল্পনীয় সুখ শান্তি অপেক্ষা করছেন। অতএব আমাদের কোরআন এবং কোরআন ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী বলেন, বিমুখী নীতিকথা জাতিকে বারবার ভুল শিক্ষা দিচ্ছে এবং ভুল পথে পরিচালনা করে থাকে। কোরআন-সুন্নাহর সহিহ জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হওয়ায় দেশব্যাপী মদ, জুয়া ক্যাসিনো ইত্যাদি নানা অপকর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক পথের সন্ধান লাভের জন্য মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলন পরিচালনা করেন মাওলানা বাকের আহমেদ।
Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: