গ্যাসের পাইপলাইন নির্মাণকাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড ও হাতিরপুল সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া বসুন্ধরা গলি ও নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণ কাজের জন্য দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।