অনুশোচনা ও আত্মপর্যালোচনা

ইসলামের আলো

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীইংরেজি ক্যালেন্ডার হিসেবে একটি বর্ষ বিদায় নিয়ে নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে। বিগত বছরটি আমাদের জীবনে একবারই মাত্র

2020-12-31T22:23:00+00:00
2020-12-31T22:23:00+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলো
অনুশোচনা ও আত্মপর্যালোচনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:২৩ পিএম 
মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
ইংরেজি ক্যালেন্ডার হিসেবে একটি বর্ষ বিদায় নিয়ে নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে। বিগত বছরটি আমাদের জীবনে একবারই মাত্র এসেছিল; আর এই যে বিদায় নিল আর কখনই সে ফিরে আসবে না। ক্যালেন্ডারে সংখ্যার এই যে আসা-যাওয়ার খেলাÑ এ তো আমাদের জীবনের বাস্তব চিত্র। ক্যালেন্ডারের পাতা থেকে একটি সংখ্যার বিদায় মানে কি কেবল সংখ্যার বিদায়? না, সংখ্যার বিদায় নয়, আমাদের জীবনকালের একটি অংশের বিদায়। আর এ কারণেই যেকোনো ক্যালেন্ডারে বর্ষশুরু ও বর্ষশেষ উৎসবের ব্যাপার নয়, চিন্তা-ভাবনা ও হিসাব-নিকাশের ব্যাপার।
পার্থিব জীবনের বিনিয়োগ ও লাভ-ক্ষতির হিসাব-নিকাশ নেওয়ার ক্ষণ এটি। মানুষের সর্বশ্রেষ্ঠ পুঁজি আর তার বিনিয়োগ ক্ষেত্র হচ্ছে তার নিজের কর্ম। জীবনকাল ভালো কাজে ব্যয় হলে তা ফেরত আসবে মুনাফাসহ। আর মন্দ কাজে ব্যয় হলে তা বয়ে আনবে লোকসান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কণা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। আর যে কণা পরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখতে পাবে।’ (সুরা জিলযাল : ৭-৮)।
আজ বছরের শেষ দিন এই বার্তা দিচ্ছে যে, তোমার জীবন থেকে একটি বছর ফুরিয়ে গেল। কাজেই ব্যয় হয়ে যাওয়া দিবস ও রজনী যদি ভালো কাজে ব্যয় হয়ে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া, যদি মন্দ কাজে ব্যয় হয়ে থাকে তাহলে ভবিষ্যতের জন্য সংশোধনের সংকল্পÑ এই তো উপায় মুক্তির ও উন্নতির। দিন, সপ্তাহ, মাস ও বছরের রূপে বস্তুত তার নিজের জীবনের আয়ুই নিঃশেষ হয়ে চলেছে। বিশেষত বিদায়ি বছর ২০২০-এ করোনাভাইরাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের জীবন কতটা ঠুনকো। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে আমরা কতটা অসহায়। কাজেই আর অবহেলা নয়, এবার ব্রতী হতে হবে সৎকর্মে এবং ত্যাগ করতে হবে সকল বালখিল্যতা। আর তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘বুদ্ধিমান তো সে, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে। আর অক্ষম সে, যে প্রবৃত্তির অনুসারী হয় আর আল্লাহর প্রতি অলীক প্রত্যাশা পোষণ করে।’ (তিরমিজি : ২৪৫৯; ইবনে মাজা : ৪২৬০)।
প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের জানাচ্ছে জীবনের ক্ষয় সম্পর্কে। সুতরাং উন্মাদনা নয়, অনুশোচনা ও আত্মসমালোচনাই হতে পারে বিগত বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর উত্তম পন্থা। নতুন বছরকে নতুন চেতনায় অনুভব করতে এর কোনো বিকল্প নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন!

লেখক : আলেম ও কলেজ শিক্ষক



Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: