শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে নতুন বছরের আগমন হচ্ছে

সময়ের আলো অনলাইন

জাতীয়

শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে ২০২০ সালের বিদায় এবং ২০২১ সালের আগমন ঘটবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। দেশের প্রায় এক-চতুর্থাংশ

2020-12-31T10:49:39+00:00
2020-12-31T10:51:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জাতীয়
শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে নতুন বছরের আগমন হচ্ছে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৯ এএম  আপডেট: ৩১.১২.২০২০ ১০:৫১ এএম  (ভিজিট : ৬৯৯)
শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে ২০২০ সালের বিদায় এবং ২০২১ সালের আগমন ঘটবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। দেশের প্রায় এক-চতুর্থাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ শৈত্যপ্রবাহ নতুন বছরের প্রথম দুই দিন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রাতের তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। পুরো খুলনা বিভাগসহ দেশের অন্তত ২১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। 

চলতি বছরের শেষ দিন শৈত্যপ্রবাহ পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং নতুন বছরের প্রথম দুই দিন শীতের মাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস তার পূর্বাভাসে জানিয়েছে।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: