২০২১ হোক সাফল্য সমৃদ্ধির : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সবার সুখ শান্তি ও সমৃদ্ধি

2020-12-31T17:55:47+00:00
2020-12-31T18:07:50+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জাতীয়
২০২১ হোক সাফল্য সমৃদ্ধির : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৫:৫৫ পিএম  আপডেট: ৩১.১২.২০২০ ৬:০৭ পিএম  (ভিজিট : ৬০৩)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সবার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা পাঠান।  

ফখরুল বলেন, কালের আবর্তে আরো একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিলো। গত বছরের সকল ব্যর্থতা ও হতাশার গ্লানিকে ঝেড়ে ফেলে এবং সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও হৃত গণতন্ত্রকে উদ্ধার করার সংগ্রামে সকলকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ণ, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল ধরণের নৃশংসতা।

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: