৩ দিনের ব্যবধানে আবারও ভেসে এলো রোহিঙ্গা শিশুর মরদেহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সীতাকুণ্ডে আবারও আরেক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে

2021-08-21T00:49:09+00:00
2021-08-21T00:49:09+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
৩ দিনের ব্যবধানে আবারও ভেসে এলো রোহিঙ্গা শিশুর মরদেহ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ আগস্ট, ২০২১, ১২:৪৯ এএম 
সীতাকুণ্ডে আবারও আরেক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ছেলে শিশুর (৮) লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী কেওড়া বাগানে শিশুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে কোস্টগার্ডের সদস্যদের কাছে শিশুর লাশটি হস্তান্তর করা হয়। এটি ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গুলিয়াখালী সৈকত থেকে ১২/১৩ বছর বয়সী রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৩ আগস্ট (শুক্রবার) নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়। সেই দলের সদস্য হতে পারে ওই শিশু। এ নিয়ে তিন দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুজন শিশুর লাশ উদ্ধার হলো।

/জেডও/

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: