নাফ নদীতে ভেসে এলো তরুণীর মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

টেকনাফের নাফ নদী থেকে এক রোহিঙ্গা তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জেলেরা নাফ নদীতে একটি

2021-12-18T11:54:23+00:00
2021-12-18T11:54:23+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
নাফ নদীতে ভেসে এলো তরুণীর মরদেহ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১১:৫৪ এএম   (ভিজিট : ৫৯৯)
টেকনাফের নাফ নদী থেকে এক রোহিঙ্গা তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জেলেরা নাফ নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে টেকনাফ মডেল থানা পুলিশ রাতে পৌরসভার হেচ্ছার খাল সংলগ্ন নাফ নদী থেকে রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করে।

নিহতের চাচা ইসমাঈল বলেন, সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘ আড়াই বছর ধরে বসবাস করে আসছিল। তার নাম আসমা আক্তার (১৯)। পিতা মো. ছালাম মিয়ানমারের মংডু থানার হাড়ি পাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী মালয়েশিয়ায় থাকে। সে গত ১৪ নভেম্বর টেকনাফে আমার বাড়িতে বেড়াতে এসেছিল। 

স্থানীয় নুর হোসেন বলেন, মূলত রোহিঙ্গা নারীদের অনেকেই মিয়ানমারে যাওয়ার পথে নৌকা ডুবে মারা যায়। তবে আসমা কীভাবে মারা গেছে, আমরা জানি না।

টেকনাফ মডেল থানার এস.আই মিল্টন মন্ডল জানান, এ ঘটনার বিষয়ে ইতোপূর্বে নিহত রোহিঙ্গা তরুণী আসমার চাচা ইসমাঈল টেকনাফ মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। তারই তদন্তের জন্য আমরা ঘটনাস্থলে গেলে তখন নাফ নদীতে লাশ ভাসছে বলে খবর পাই। পরে তরুণীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

/জেডও/



  বিষয়:   নাফ নদী  রোহিঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: