মহাসড়কে না, সড়কে চলতে পারবে বৈধ ইজিবাইক: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এসিড ব্যাটারিচালিত ইজিবাইক দেশের সড়কগুলোতে চলতে পারবে না উল্লেখ করে হাইকোর্টের একটি আদেশ সংশোধন করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বলা

2022-04-04T20:46:54+00:00
2022-04-04T20:46:54+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
মহাসড়কে না, সড়কে চলতে পারবে বৈধ ইজিবাইক: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪৪৬)
এসিড ব্যাটারিচালিত ইজিবাইক দেশের সড়কগুলোতে চলতে পারবে না উল্লেখ করে হাইকোর্টের একটি আদেশ সংশোধন করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বলা হয়েছে, ‘মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না, তবে সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই।’ এছাড়া এ সংক্রান্ত রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

সোমবার (৪ এপ্রিল) এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। 

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ। এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেড’-এর সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে ইজিবাইকের চলাচল বন্ধে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর সারাদেশের সড়কগুলো থেকে এসিড ব্যাটারিচালিত ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেন আদালত। 

রিট আবেদনে বলা হয়, ‘ইজি বাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজি বাইকগুলো পরিবেশের ও মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজি বাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজি বাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনও রাজস্ব পাচ্ছে না।’ রিটে শিল্প মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিবসহ সাত জনকে বিবাদী করা হয়।

/আরএ


  বিষয়:   আপিল বিভাগ  ইজিবাইক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: