একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কলেজ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।