করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে; সেই সঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার। শনিবার

2022-12-31T20:16:37+00:00
2022-12-31T20:16:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
করোনায় আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৮:১৬ পিএম 
দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে; সেই সঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার। শনিবার আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১ জনের। আগের দিন শুক্রবার দেশে ১৩ জন রোগী শনাক্ত হয়েছিল, কারো মৃত্যু হয়নি। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই বেড়েছে। নতুন রোগী নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জন। তাদের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে ২৯ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন সুস্থ হয়ে উঠেছে। তাদের নিয়ে মোট ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে। সারা দেশে মোট ১ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭১ হাজার ২০৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৭ শতাংশের বেশি। যে একজন মারা গেছেন, সিলেট বিভাগের বাসিন্দা। দেশের বাকি সাত বিভাগে গত একদিনে কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ৫ ও ১০ আগস্ট  ২৬৪ জন করে মৃত্যু হয়। যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

/এমএইচ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: