একনজরে পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর

2022-05-25T02:08:34+00:00
2022-05-25T02:08:34+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জাতীয়
একনজরে পদ্মা সেতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ২:০৮ এএম   (ভিজিট : ২৭৪১)
পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। গতকাল পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ২৭ হাজার ৩৪০ কোটি ৬৭ লাখ টাকা।

২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতুর কাজ কয়েক বছর এগোয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেমে থাকা এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে। ২০১৩ সালের ৪ মে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই চলছে সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসানো হয় প্রথম স্প্যান। ২০০৭ সালে একনেকে পাস হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। ২০১১ সালে ব্যয় বাড়িয়ে করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। ২০১৬ সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। প্রকল্প শেষ হওয়ার আগে আরেক দফা প্রকল্প প্রস্তাব সংশোধন করতে হবে।

পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। মোট স্প্যান ৪১টি, মোট পিলার ৪২টি, প্রথম স্প্যানটি বসানো হয় ৩৭ ও ৩৮ নম্বর খুঁটি বা পিলারের ওপর, শেষ বা ৪১তম স্প্যানটি বসানো হয় ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর, ৪১টি স্প্যান বসাতে সময় লাগে ৩ বছর ২ মাস ১০ দিন। ৪১তম স্প্যান বসে ১০ ডিসেম্বর, ২০২০, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার, পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন। সংযোগকারী স্থানগুলো মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা। যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে ২৫ জুন, ২০২২।

পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’। পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে (যা বিশ্বের প্রথম)। পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড। এ সেতুতে রয়েছে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে। সেতুর প্রস্থ ৭২ ফুট, এতে রয়েছে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার। পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার। সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার। সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে প্রায় ৬ হাজার মানুষ। সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট। সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি, স্প্যান ৪১টি। প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে। সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি। পদ্মা সেতু সংযোগ স্থাপন করবে মোট ২৯টি জেলার সঙ্গে। এর মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলা রয়েছে।




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: