১ লাখ ৬ হাজার কোটি টাকার ৬৯০টি অডিট আপত্তি সংসদে উত্থাপন

সংসদ প্রতিবেদক

জাতীয়

সরকারি বিভিন্ন সংস্থার এক লাখ ছয় হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। মঙ্গলবার(১

2022-11-02T01:38:04+00:00
2022-11-02T01:38:04+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
১ লাখ ৬ হাজার কোটি টাকার ৬৯০টি অডিট আপত্তি সংসদে উত্থাপন
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১:৩৮ এএম 
সরকারি বিভিন্ন সংস্থার এক লাখ ছয় হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি জাতীয় সংসদে উত্থাপিত  হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সংসদের বৈঠকে সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংবিধানের ১৩২ অনুচ্ছেদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা আছে, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্টসমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন।

সংসদে উত্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৭ কোটি টাকার ৩০টি আপত্তি রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ও সদ্য সমাপ্ত উন্নয়ন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দ-ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের ওপর কমপ্লায়েন্স অডিট।

এরপরই রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। ১২টি আপত্তিতে জড়িত টাকার পরিমাণ ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

আরএস/ 




  বিষয়:   অডিট আপত্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: