গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

সাভার প্রতিনিধি

অপরাধ

সাভারে গরু চুরির মামলায় এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুলইসলাম এ

2022-11-03T06:57:58+00:00
2022-11-03T06:57:58+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৬:৫৭ এএম 
সাভারে গরু চুরির মামলায় এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি ছাত্রলীগের পদ থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি অবগত না। তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এসআই আশরাফুল ইসলাম জানান, কিছু দিন আগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। পরে দুইজনকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায়।

তিনি আরও বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। পরে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী ইয়াসমিন গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যার পর ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বাবলী ইয়াসমিনকে দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের কাছে সুপারিশ করা হলো।

  বিষয়:   গরু চুরি 


Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: