ঠাণ্ডায় গলা খুসখুস করলে যা করবেন

সময়ের আলো অনলাইন

লাইফস্টাইল

শীত আসার আগের সময়টাতে সবারই কমবেশি ঠাণ্ডার সমস্যা হয়। এ সময় হালকা সর্দি-কাশি, গলা খুসখুস করাটা বেশ অস্বস্তিকর। এই ছোটখাটো

2022-12-18T16:20:46+00:00
2022-12-18T16:20:46+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
লাইফস্টাইল
ঠাণ্ডায় গলা খুসখুস করলে যা করবেন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৪:২০ পিএম   (ভিজিট : ৪১৩)
শীত আসার আগের সময়টাতে সবারই কমবেশি ঠাণ্ডার সমস্যা হয়। এ সময় হালকা সর্দি-কাশি, গলা খুসখুস করাটা বেশ অস্বস্তিকর। এই ছোটখাটো সমস্যা নিয়ে অনেকে ডাক্তারের কাছে যেতে চান না। এসব সমস্যার ক্ষেত্রে প্রাকৃতিক সমাধানই সেরা।

তবে ঠাণ্ডা-কাশি যদি বেড়ে যায় কিংবা ঘরোয়া উপায়ে অস্বস্তি দূর না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চলুন জেনে নেওয়া যাক ঠাণ্ডায় গলা খুসখুস করলে সমাধানের কয়েকটি ঘরোয়া উপায়: 

১. যদি গলা ব্যথা হয় তবে এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে কুলকুচা বা গার্গল করতে হবে। দুই থেকে তিন ঘণ্টা পরপর এটি করলে গলা ব্যথায় আরাম মিলবে।

২. নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা মাথার ব্যথার মতো সমস্যাগুলো দূর করতে চাইলে আরাম মিলতে পারে এক কাপ পুদিনা চায়ে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দ্রুত আপনাকে সুস্থ হতে সাহায্য করবে।

৩. নাক যদি একদমই বন্ধ থাকে তবে একটি বড় পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে লবণ ও কয়েক ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিতে হবে। পরে পাত্রের উপর মুখ এনে টেনে শ্বাস নিলে এই বাষ্প বন্ধ হয়ে যাওয়া নাক খুলতে সাহায্য করবে।

৪. ঠাণ্ডা শুরুর সময়টাতে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। তরল খাবার কফকে দ্রুত অপসারণ করতে পারে। পানি, ডাবের পানি, চা ও পানিজাতীয় ফল খেতে হবে।

৫. ঠাণ্ডা লাগলে নারকেলের দুধ গরম করে হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

/এসএইচএন


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: