চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা

2022-12-31T13:10:08+00:00
2022-12-31T13:10:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১:১০ পিএম 
দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকায় চলতি মৌসুমে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে, আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় রাজধানীতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা, যা শীতের পরিস্থিতিকে আরও দৃশ্যমান করেছে।

শুক্রবার সকাল গড়িয়ে প্রায় দুপুর হলেও মেলেনি সূর্যের দেখা। শীতের তীব্রতার কারণে রাস্তাঘাট অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা হলেও ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, গতকালও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার সকালে সেটি নেমে আসে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি বলেন, সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কমার হারও প্রায় একই রকম।

বজলুর রশীদ বলেন, আগামী দুই থেকে তিন দিন এ অবস্থা বিরাজ করবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। তার কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাবে।

এ ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি আরও জানান, সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: